হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চালককে পিটিয়ে হত্যা: ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বহিষ্কার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জের মগঢুলা ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মো. খোকন মিয়া (৪৫) নামের এক ইজিবাইকের চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মগঢুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের করমা গ্রামের কছিম উদ্দিনের ছেলে ইজিবাইকের চালক মো. খোকন মিয়াকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান ও তাঁর সহযোগী বদর উদ্দিন আস সানি বাদলসহ অন্যরা। গুরুতর আহত অবস্থায় খোকন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল শনিবার নিহত খোকনের ছেলে মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ ১৩ জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার (৫ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত