হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে বিক্ষোভ, সোয়া ঘণ্টা পর সচল

ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সোয়া ঘণ্টা বন্ধ ছিল।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন রেললাইন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগের এবং ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে সোয়া ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল