হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে জমির বিরোধে কৃষক খুন, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৮ জুন) সকালের দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের হাসেম আলীর ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় রুবেল সরকার জানান, দীর্ঘদিন ধরে সুজাত দেওয়ান এবং খলিলদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে একাধিক মামলাও চলমান আছে। সেই বিরোধের জের ধরেই আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে রফিকুল ইসলাম নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত রফিকুলের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত