হোম > সারা দেশ > ময়মনসিংহ

মসিকে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা, জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে বিএনপির পাহারা 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) তালা ঝুলিয়ে দেওয়ার এক দিন পর অফিস করতে শুরু করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কার্যালয়ে গত মার্চের নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরেজমিনে মসিক কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। 

মেয়র-কাউন্সিলরদের প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির সদস‍্য রতন আকন্দ, উত্তর জেলা বিএনপির সদস‍্য কামরুজ্জামান লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টিটু, সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা।

এ সময় ওয়াহাব আকন্দ ওয়াহিদ মসিকের প্রধান নির্বাহী ইউসুফ আলীকে মোবাইল ফোনে আশ্বস্ত করে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে বলেন।   

তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী অফিসে প্রবেশ করলেও খোলা হয়নি কার্যালয়ের বেশির ভাগ কক্ষ। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, ভয় ও আতঙ্কে অনেকেই এখনো অফিসে আসেননি। তবে মেয়র ও কাউন্সিলরদের ছাড়া আর কাউকে অফিসে আসতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা। 

এ বিষয়ে জানতে চাইলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিনা ভোটের বিতর্কিত নির্বাচনে জয়ী যেসব জনপ্রতিনিধি কোটাবিরোধী আন্দোলনের সময় সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের অফিস করতে দেওয়া হবে না। তবে কর্মকর্তা ও কর্মচারীদের কাজে কোনো বাধা নেই। 

তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ সাগর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত