হোম > সারা দেশ > মৌলভীবাজার

প্রচণ্ড গরমে বাজারে মাথা ঘুরে পড়ে গেলেন দিনমজুর, ফার্মেসিতে নিতে নিতেই মৃত্যু

মৌলভীবাজারে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারকেলগাছ পরিষ্কার করে ফেরার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত নুরুল মিয়া (৫০) মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে। 

নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া বলেন, ‘আমাকে প্রতিবেশী একজন ফোন দিয়ে বলেন আমার ভাই হিট স্ট্রোক করেছেন। খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে ছুটে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসিতে নিয়ে গেলে এখানে থাকা কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে আটঘর বাজারের পল্লিচিকিৎসক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার রৌশন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রচণ্ড গরম ছিল। সকাল সে তাপপ্রবাহের মধ্যে কাজ করে এখনে দুপুরের খাবার খেতে এসেছিল। কিন্তু কোনো কারণে সে খাবার না খেয়ে দোকানে এসে কোমল পানি এবং ধূমপান করে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হিট স্ট্রোক করেছে।’

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আহমদ বলেন, ‘আমি ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্যকে তাদের বাড়িতে পাঠিয়েছি।’

ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার: বোরো মৌসুমে সেচের পানির অভাবে বিপাকে কৃষক

শ্রীমঙ্গলে ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জিলাপিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

সেই চীনা কনেকে ঢাকঢোল বাজিয়ে সিঁদুর পরালেন বাংলাদেশি যুবক

শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার: ৪৫টি ইটভাটার মধ্যে একটিরও ছাড়পত্র নেই

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

মৌলভীবাজারে ৪টি আসনে বিএনপির জয়

মৌলভীবাজারের চার আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা