হোম > সারা দেশ > মাগুরা

বিদ্যুতায়িত হয়ে ৮ মাসের শিশু ও মায়ের মৃত্যু

মাগুরা প্রতিনিধি 

স্ত্রী-সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আওয়াল। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে সেতু (৩৫) নামের এক নারী ও তাঁর ৮ মাস বয়সী কন্যাশিশু আনিসার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন ওই গ্রামের কৃষক আওয়াল হোসেনের স্ত্রী ও কন্যা।

জানা গেছে, রাইসকুকারে পরিবারের জন্য ভাত রান্না করতে গিয়ে ওই মা ও শিশু বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। স্বজনেরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বলেন, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ওহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ