হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় হত্যা মামলার ২১ বছর পর তিন আসামিকে ফাঁসির আদেশ

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় কৃষক সাহেব আলী হত্যা মামলার ২১ বছর পর তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া তিন আসামি হচ্ছেন শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আব্দুস সবুর, হাবিবুর ও বুলু মিয়া। দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মশিউর রহমান।

পিপি মশিউর জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এ সময় কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। পরে উভয় পক্ষের সাক্ষী ও যুক্তিতর্ক শেষে আদালত আজ দুপুরে সাহেব আলী হত্যা মামলায় আসামিদের উপস্থিতিতে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আব্দুস সবুর, হাবিবুর, ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি মশিউর।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ