হোম > সারা দেশ > মাগুরা

হঠাৎ অসুস্থ মাগুরার নবাগত ডিসি, জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদকে। ছবি: আজকের পত্রিকা

শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. মোতাকাব্বীর আহমেদকে আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।

জেলা প্রশাসন ও স্থানীয় চিকিৎসা সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে হঠাৎ করেই তীব্র অসুস্থতা বোধ করেন মো. মোতাকাব্বীর আহমেদ। এরপর মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, “শরীরে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।”

সূত্র জানায়, গতকাল কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে জেলা প্রশাসক অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরা সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ৩০৮ নম্বর (রেস্ট এরিয়া) কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অসুস্থতার খবর পেয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোঁজখবর নেন।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ