হোম > সারা দেশ > মাগুরা

মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় বিলে মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বড় থৈপাড়া গ্রামের পাটভাড়ার বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন থৈপাড়া গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৪০) এবং কুমারেশ বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস (৩৫)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

দুই লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাগুরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ। তিনি বলেন, গতকাল বুধবার বিকেলে পাটভাড়ার বিলে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান কনক বিশ্বাস ও কমলেশ বিশ্বাস। বিকেল ৪টার দিকে ঝোড়ো বাতাস ও বৃষ্টির সময় ডিঙি নৌকা ডুবে যায়।

আলী সাজ্জাদ বলেন, ‘গতকাল রাতে স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিস্থিতি অনুকূলে নেই। বিলে বেশি পানি থাকায় আমরা খুলনা ডুবুরি দলকে খবর দিই। তারা আজ সকালে উদ্ধার তৎপরতা চালিয়ে কনক ও কুমারেশের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ