হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে এক গরু ব্যবসায়ীকে মারধর করে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা সদরের মুরাইল পশ্চিমখণ্ড গ্রামের কচাতলা এলাকায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার জয়নাল শেখ (৪০) ওই গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।

আহত জয়নাল জানান, তিনি শুক্রবার নড়াইলের মাইজপাড়া গরুর হাট থেকে বাড়িতে ফিরছিলেন। পথে একই এলাকার আতাউর মোল্যা, আব্দুর রউফ, বাবু মোল্যাসহ কয়েকজন জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ওপর হামলা করেন এবং নগদ টাকা ছিনিয়ে নেন। এ সময় তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ