হোম > সারা দেশ > মাগুরা

‘আমার মেয়েকে কেন পরীক্ষায় ফেল করিয়েছিস?’ বলেই প্রধান শিক্ষকের ওপর হামলা

মাগুরা প্রতিনিধি 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় মিজানুর রহমান নামের এক প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন এক অভিভাবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শালিখা উপজেলার ছান্দাড়া বাজারে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. মিজানুর রহমান (৫০) শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে। তিনি বর্তমানে ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। আহত এই শিক্ষক মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বাঁ হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

জাহাঙ্গীর (৪০) নামের এক অভিভাবক এলাকার সন্ত্রাসী ইনছারকে (৫৫) নিয়ে ওই হামলা চালান বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের।

হামলার শিকার প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ছান্দাড়া বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইনছার ও জাহাঙ্গীর আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে জাহাঙ্গীর আমাকে বলে, ‘‘আমার মেয়েকে কেন পরীক্ষায় ফেল করিয়েছিস?’’ আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জাহাঙ্গীর ও ইনছার কিল-ঘুষি মারতে শুরু করে। আমি জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালাতে গেলে তারা পেছন থেকে আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আমি আমার ভগ্নিপতি খালেক মোল্লার (৬৫) কাছে আশ্রয় নিলে সেখান থেকে এলাকাবাসী আমাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়।’

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী জাহাঙ্গীর এলাকার মানুষের কাছে পেশাদার চোর হিসেবে পরিচিত; আর ইনছার সন্ত্রাসী। পাঁচ বছর আগে অস্ত্র মামলায় জেল খেটেছিলেন তিনি।

এ বিষয়ে মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ