হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরা সংবাদদাতা

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদর উপজেলার ডোবায় ডুবে নাইম (৭) ও নুসরাত (৮) নামের একই পরিবারের দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বুজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত নাইমের বাবা জামাল হোসেন কক্সবাজারে বিজিবির সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। নুসরাতের বাবা লিটন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মৃত দুই শিশুর বাবা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে শিশু দুটি খেলাধুলা করতে বাড়ি থেকে একসঙ্গে বের হয়। দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার কাছে দুই শিশুর ভাসমান নিথর দেহ পাওয়া যায়। পরে তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডোবা-সংলগ্ন তালগাছের নিচে খেলার সময় শিশুরা পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে চিকিৎসক ইমরান হোসেন বলেন, পানিতে পড়ে অচেতন অবস্থায় শিশু দুটিকে হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। প্রথমে তাদের পালস পরীক্ষা করা হয়। পরে নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করা হলে তাদের মৃত্যু নিশ্চিত হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবায় ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ

‘এভাবে হাসলে হবে না, একেবারে বাড়িতে পাঠিয়ে দেব’