হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামে গর্তের পানিতে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমিম ওই গ্রামের সোহেল মৃধার ছেলে এবং স্থানীয় কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাড়ির পূর্বপাশে মাটি ভরাটের জন্য ভেকু মেশিন দিয়ে একটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল। আজ সকাল থেকে টানা বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়।

এদিকে, খেলার সময় অসাবধানতাবশত রমিম ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ

‘এভাবে হাসলে হবে না, একেবারে বাড়িতে পাঠিয়ে দেব’