হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

দেশবাসীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

দেশবাসীর সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শনিবার সকালে সোনামিয়া ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার গঠন করার পর এক মাস পার হয়েছে। সরকারের সব কর্মকাণ্ড দেশবাসীর সামনে দৃশ্যমান রয়েছে। সেটাই ধরে রাখা হবে। তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষ যে সহযোগিতা ও আন্তরিকতা দেখাচ্ছেন, তা অব্যাহত থাকলে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মন্ত্রী আরও বলেন, ‘এ দেশের জনগণ, দেশবাসী—সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা করি। সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।’

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া

মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, দুই পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় কাঠমিস্ত্রি নিহত

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল সিএনজি অটোরিকশা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে আলাদা স্থানে অগ্নিকাণ্ডে পুড়ল ১০টি দোকান

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদ্‌যাপন

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত