হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

কুষ্টিয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। মৃত সুফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মৃত ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে র‍্যাশ নিয়ে সুফিয়া খাতুনকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান। এ নিয়ে গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ শিশু এবং এক বৃদ্ধা রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা নাসরিন বলেন, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নাসরিন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে ফিরে গেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু