হোম > সারা দেশ > কুষ্টিয়া

পদ্মায় ডুবে যাওয়া শ্রমিকনেতার অর্ধগলিত লাশ মিলল ফরিদপুরে

কুষ্টিয়া প্রতিনিধি

আবেদুর রহমান আন্নু। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলার পদ্মা নদীসংলগ্ন ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌ পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আন্নুর পরিচয় নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক। ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তিনি সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদী থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নুকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার জন্য যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁর ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির ভাতিজা অর্ণব হাসান বলেন, ‘রাতেই লাশের ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি, উদ্ধার হওয়া লাশ আমার চাচার।’

নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পরিবারের সদস্যরা ফাঁড়িতে আছেন। তারাই লাশ শনাক্ত করেছেন। লাশের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছু আইনগত প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নৌ পুলিশ লাশ উদ্ধার করেছে। আন্নু নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন।

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু