হোম > সারা দেশ > কুষ্টিয়া

শিক্ষার্থী হয়রানির শিকার হলে সহযোগিতা করবে ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে সার্বিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সার্বিক সহযোগিতা দেবে। 

সহযোগিতা নেওয়ার জন্য ইবির সহকারী প্রক্টর আমজাদ হোসাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজিবি-সীমান্তবাসীর শক্ত প্রতিরোধে ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩