হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

পলিথিন ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলাসহ দৌলতপুরে অভিযান চালানো হয়েছে। পৃথক অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়।

এ ছাড়া দামের অসঙ্গতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে টাস্কফোর্স কমিটি।

হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, সরকার আজ শুক্রবার থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে দৌলতপুর উপজেলায় তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুত ও বাজারজাতকরণের চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটল বিএসএফ, ফিরিয়ে নিল ১২ নারী-শিশুকে

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩