হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ইবির দুই শিক্ষক

ইবি প্রতিনিধি

ড. মিজানুর–ড. হাবিবুর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড থেকে প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর’ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তাঁরা হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডের এই তালিকা মূলত গবেষক ও বিজ্ঞানীদের প্রকাশনা, সাইটেশন সংখ্যা ও গবেষণা প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে বিশ্বের বিভিন্ন খাতের শীর্ষ গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের এই অর্জনকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্য এক গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেখছে।

জানতে চাইলে ড. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই অর্জন শুধু আমার একার নয়, আমার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সমর্থনের ফল। বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও গৌরবের সঙ্গে উপস্থাপন করতে ভবিষ্যতেও গবেষণামূলক কাজ করে যাব।’

অপর অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘এটা আসলে পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমরা যারা গবেষণা করি, তাদের আসলে প্রশাসন গুরুত্ব দেয় না। এই বিষয়টায় প্রশাসনের অন্তত গুরুত্ব দেওয়া উচিত।’

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন স্মরণোৎসব

মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন দিল ছেলে

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

দৌলতপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

কুষ্টিয়া-১ আসন: দেড় যুগ পর দুর্গ পুনরুদ্ধার বিএনপির

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক ধরা