হোম > সারা দেশ > কুষ্টিয়া

গড়াই নদে মিলল নারীর ভাসমান লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদে নারীর লাশ পাওয়ার খবর শুনে পাড়ে ভিড় জমায় স্থানীয়রা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া-সংলগ্ন গড়াই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গড়াই নদে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত নারীর নাম-পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন নৌ পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা।

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু