হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় এমপির স্বজনদের পারিবারিক বিরোধ, পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করলে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাত ৮টার দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় এমপির চাচাতো ভাই আনোয়ার, শিপলুসহ তাঁদের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে এমপি আফজাল হোসেনের মোবাইলে যোগাযোগ করলে অজ্ঞাত এক ব্যক্তি জানান, তিনি ব্যস্ত আছেন এবং ইউনিয়ন আমিরদের সঙ্গে বৈঠক করছেন।

তবে এমপির ভাতিজা অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। তাঁরা ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদিক, আনোয়ার, শিপলুসহ কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেন এই হামলা করা হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

জামাল উদ্দিন আরও বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি-সীমান্তবাসীর শক্ত প্রতিরোধে ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩