হোম > সারা দেশ > কুষ্টিয়া

দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

রবীন্দ্রনাথ ঠাকু‌রের ১৬৫তম জন্মবা‌র্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠা‌নে সংস্কৃ‌তিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রবীন্দ্রনা‌থের স্মৃ‌তি‌বিজ‌ড়িত কু‌ঠিবা‌ড়ি বাংলা‌দে‌শের সংস্কৃ‌তি‌ ও ইতিহা‌সে অনন‌্য জায়গা দখল ক‌রে আছে। এই কু‌ঠিবা‌ড়ি‌কে পর্যটন‌কেন্দ্র হি‌সেবে গ‌ড়ে তোলা হ‌বে। এ বিষ‌য়ে যৌথভা‌বে সংস্কৃ‌তি ও পর্যটন মন্ত্রণাল‌য় কাজ কর‌ছে বলে জানিয়েছেন সংস্কৃ‌তিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার (৮ মে) বি‌কে‌লে কুষ্টিয়ার শিলাইদহ কু‌ঠিবা‌ড়ি‌তে বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকু‌রের ১৬৫তম জন্মবা‌র্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তেব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্ত‌রের অন্তর্ভুক্ত সব দর্শনীয় স্থান‌কে পর্যটন‌কেন্দ্র হি‌সে‌বে গ‌ড়ে তোলার জন‌্য বর্তমান সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকু‌রের কাছা‌রিবা‌ড়ি সংস্কার করা হ‌য়ে‌ছে। এতেই বোঝা যায়, এসব স্থাপনা প্রত্নতত্ত্ব দপ্ত‌রের তদা‌র‌কি‌তে আছে। এরই ধারাবা‌হিকতায় প্রতিবছর বিভিন্ন দর্শনীয় স্থাপনার প্রয়োজনীয় সংস্কার করা হ‌বে।

মন্ত্রী আরও ব‌লেন, কু‌ষ্টিয়া জেলার আলাদা বি‌শেষত্ব র‌য়ে‌ছে। এখানে রয়েছে লোকসংগীতের মূল জায়গা লাল‌নের আখড়াবাড়ি। লাল‌নের দর্শন দ্বারা সমকালীন অনেক ক‌বি-সা‌হিত্যিক প্রভা‌বিত হয়েছেন।

সংস্কৃ‌তিবিষয়ক মন্ত্রণাল‌য়ের স‌চিব কা‌নিজ মওলার সভাপ‌তি‌ত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য দেন কুষ্টিয়া-১ আস‌নের সংসদ সদস‌্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক তৌ‌হিদ বিন হাসান, পু‌লিশ সুপার জ‌সিম উদ্দিন, অধ‌্যাপক ড. ওয়া‌কিল আহ‌মেদসহ অন‌্যরা। আলোচনা সভা শে‌ষে ম‌ঞ্চে নাটক, নৃত‌্য ও রবীন্দ্রসংগীত প‌রি‌বেশন ক‌রেন বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের শিল্পীরা।

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু