হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ক্রেতা সেজে ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করল র‍্যাব

কুষ্টিয়া প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিপন্ন প্রজাতির ছোট-বড় ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারে অভিযান চালায় র‍্যাব। র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করার পর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতি সংরক্ষিত।

সুদীপ্ত সরকার জানান, আজ দুপুরে উপজেলার সাতবাড়িয়া বাজারে কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ বিক্রির খবর পান তাঁরা। এরপর র‍্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান চালায়। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। তিনি জানান, সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।’

খোলা আকাশের নিচে আরও এক রাত কাটল ১২ জনের, নতুন পুশ ইনের চেষ্টা প্রতিহত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

প্রাগপুর সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ: ১২ জনের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বিএসএফ

খোলা আকাশের নিচে রাত কাটল নারী-শিশুসহ ১২ জনের, আজ পতাকা বৈঠক

চার শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, পতাকা বৈঠকেও গড়িমসি বিএসএফের

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পদ্মার চরে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র, বাড়ছে উদ্বেগ

পদ্মার চর এখন সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু