হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে হাঁসের খাবার সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের বড় হাওরে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম খয়রত গ্রামের বাসিন্দা এবং কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের বাড়িতে পালিত চারটি হাঁস রয়েছে। হাঁসগুলোর জন্য শামুক কুড়াতে তিনি আজ সকাল ১০টার দিকে ঠেলা জাল নিয়ে বড় হাওরে যান।

বেলা ১টার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাঁকে নিথর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের মেজো ছেলে বরজু মিয়া বলেন, ‘বয়সের কারণে বাবা অন্য কোনো কাজ করতেন না। বাড়ির হাঁসগুলোর দেখভাল করতেন। তাঁর বড় কোনো শারীরিক সমস্যা ছিল না। ধারণা করছি, শামুক কুড়াতে গিয়ে গভীর পানিতে পড়ে যাওয়ায় তিনি ঠাঁই না পেয়ে ডুবে যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘বড় হাওরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা জায়গাটি পরিদর্শন করেছে।’

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল