হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ডিসি কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়ায় আটক পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি) অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় অন্যকে অংশগ্রহণ করিয়ে (প্রক্সি) পাস করার পর মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন ৯ পরীক্ষার্থী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের আটক করা হয়। ভাইভা দিতে এসে জালিয়াতি ধরা পড়ায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন হোসেনপুর উপজেলার মো. নিজাম উদ্দিন ও সাব্বির, পাকুন্দিয়া উপজেলার পিয়াস ও মেহেদী, মিঠামইন উপজেলার শফিকুল, ইটনা উপজেলার নজরুল, তাড়াইল উপজেলার জসিম ও ফয়সাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলার রাহিমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভাইভা বোর্ডে আসার পর সব পরীক্ষার্থীদের মতো তাঁদের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে তাঁরা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস করেছেন।

জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান, রিয়াদ হোসেন তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে কারাদণ্ডের আদেশ দেন।

নিয়োগ ও বাছাই কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, তাঁদের হাতের লেখা যাচাই করার সময় তাঁরা স্বীকার করেন, প্রক্সির মাধ্যমে তাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের ১৫ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। সকল তথ্য পুলিশ ও গোয়েন্দাদের দেওয়া হয়েছে, এই কাজের সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার জন্য। এটার শেকড় কোথায় কে বা কারা জড়িত সব বের করা হবে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল