হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ বুধবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে এ ঘোষণা দেয় তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ভেঙে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়কারী আশরাফ আলী সোহান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা ও তাঁর দোসরেরা বাংলাদেশে আবার বিশৃঙ্খলা তৈরি করা পাঁয়তারা করছেন। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে। হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে আওয়ামী অফিসে পাবলিক টয়লেট লিখে ফ্যাসিবাদ পতনের অর্ধবার্ষিকী উদ্‌যাপন কো হয়েছে।

আশরাফ আলী সোহান বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না।’

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

পাটবীজ শেষ বলে কৃষকদের বিদায়, অতঃপর গুদামে ঢুকে মিলল ৯ মণ

কিশোরগঞ্জের প্রাণ নরসুন্দা নদী দখলকারীদের ছাড় দেওয়া হবে না: মাজহারুল ইসলাম

পুলিশের পোশাকে চাঁদা: হাইওয়ে থানার সেই পরিদর্শক প্রত্যাহার

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর

ভৈরবে জুতার সোল কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এবার কিশোরগঞ্জে টিউলিপের হাসি

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি