হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নতুন সার নীতিমালায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন—দাবি বিক্রেতাদের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা সার বিক্রেতা অংশ নেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষিসচিব বরাবর স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা জানান, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা জানিয়েছেন—দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে। দেশে খুচরা সার বিক্রেতা বলে কোনো মহলকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করে বলেন, নতুন নীতিমালায় খুচরা বা ক্ষুদ্র সার বিক্রেতা রাখা হচ্ছে না। এতে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার দীর্ঘদিনের ব্যবসা হুমকির মুখে পড়বে। অথচ প্রান্তিক কৃষকদের কাছে সার তাঁরাই পৌঁছে দেন। তাঁদের বাদ দিলে ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা বলেন, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। এ নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবেন আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। কৃষি উৎপাদন ব্যাহত না করতে হলে পুরোনো অধ্যাদেশ বহাল রাখা এখন সময়ের দাবি।  

সংগঠনটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুখপাত্র মো. সালাহউদ্দিন, সহসভাপতি মো. ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তৈমুর আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো. তাকবির ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসাইন প্রমুখ।

এ বিষয়ে কথা বলতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদারকে কল দিলেও তিনি তা ধরেননি।

ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেব।’

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

পাটবীজ শেষ বলে কৃষকদের বিদায়, অতঃপর গুদামে ঢুকে মিলল ৯ মণ

কিশোরগঞ্জের প্রাণ নরসুন্দা নদী দখলকারীদের ছাড় দেওয়া হবে না: মাজহারুল ইসলাম

পুলিশের পোশাকে চাঁদা: হাইওয়ে থানার সেই পরিদর্শক প্রত্যাহার

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর

ভৈরবে জুতার সোল কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এবার কিশোরগঞ্জে টিউলিপের হাসি

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি