হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

​মা থাকেন ঢাকায়। কাজ করেন পোশাক কারখানায়। বাবা মানসিকভাবে অসুস্থ। ফলে পাঁচ বছরের কন্যাসন্তানটির নিরাপদ আশ্রয় ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জে নানির কাছে। কিন্তু নানাবাড়ি আর নিরাপদ নেই শিশুটির জন্য। আম দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বুধবার মো. অভি (৩০) নামের একজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নথিভুক্ত হয়েছে।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্র বলেছে, বুধবার সকালে অন্য শিশুদের মতো বাড়ির পাশে আম কুড়াতে বের হয়েছিল শিশুটি। এ সময় অভি তাকে আম দেওয়ার কথা বলে নিজের বৈঠকখানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটির এক খেলার সাথি ঘরের বাইরে থেকে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে শিশুটির নানি ও আশপাশের লোকজন ছুটে যান। অবস্থা বেগতিক দেখে অভি পালিয়ে যান।

​এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, শুক্রবার ভুক্তভোগী শিশুর নানির অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল