হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন গ্রেপ্তার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নজরুল ইসলাম খোকন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাজিতপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নজরুল ইসলাম খোকন বাজিতপুর থানা হেফাজতে আছেন। আজ বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাজিতপুর থানায় করা মামলার আসামি হিসেবে নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল