হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৬০০ কেজি ভেজাল মসলা জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

অভিযানে ইউএনও শবনম শারমিনসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে হলুদের গুঁড়ার সঙ্গে ধানের তুষ ও চালের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা উৎপাদনের সময় ৬০০ কেজি গুঁড়া মসলা ও ভাঙানোর মেশিন (মোটর) জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। জব্দ করা ভেজাল মসলা পরে মেঘনা নদীতে ফেলে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাতে শহরের ভৈরব বাজারের গোপাল জিউর মন্দিরসংলগ্ন গণি মিয়ার গলিতে রবিন মিয়ার মসলার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন।

এ অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও শবনম শারমিন বলেন, ‘অভিযোগ পেয়ে মসলা কারখানায় অভিযান চালিয়ে ২৪ বস্তা (৬০০ কেজি) ভেজাল হলুদের গুঁড়া ও মোটর জব্দ করি। এবং কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করি। এ অভিযান খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি মেসেজ। তারা যেন শিক্ষা নেয় এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন থেকে বিরত থাকে।’

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল