হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ ঘণ্টার সংঘর্ষে আহত ১৫

ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি 

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের চন্ডিবের হাসপাতালের মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আগের দিন সোমবার রাতে চন্ডিবের হাসপাতালের মোড়ের শাহেদ আলী ও বাচ্চু মিয়ার লোকজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়জুল ইসলাম এবং ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তাঁদের নেতৃত্বে ভৈরব থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

ওসি আতাউর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল