হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাসিনার উদ্দেশ্য ছিল অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা: মামুনুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘হাসিনার উদ্দেশ্য ছিল অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। তাঁর প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের ওপর। তাঁর দোসররা রাতের বেলা কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারত।’

গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিশের মহাসচিব বলেন, ‘বাংলাদেশে স্বাধীন পাঠ্যক্রম নেই। পরাধীন এ পাঠ্যক্রম আমরা চাই না। ইসলামি চিন্তাবিদদের দিয়ে নতুন করে পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। নইলে আমরা আবার শাপলা চত্বরে যাব। সমকামিতার স্থান এ দেশে হবে না।’

খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী ও সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল