হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার ও ক্রীড়া শিক্ষক শামছুন্নাহার আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি

শামছুন্নাহার। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের প্রথিতযশা শরীরচর্চা শিক্ষক ও জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার শামছুন্নাহার (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি সাংবাদিক শামসুল আলম শাহীনের মা।

তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা পাকুন্দিয়া উপজেলার সিরামদী (ফকিরপাড়া) জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

শামছুন্নাহার ১৯৪৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামে। তাঁর বাবা মরহুম আব্দুল মান্নান শোলাকিয়া অ্যাগ্রিকালচার ফার্মের সুপারিনটেনডেন্ট ছিলেন।

শিক্ষাজীবন শেষে ১৯৬৮ সালে তৎকালীন শ্যামসুন্দর আখড়ায় অবস্থিত কিশোরগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮০ সাল পর্যন্ত তিনি সেখানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরেই ভলিবল, ব্যাডমিন্টন, বউচিসহ বিভিন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে তিনি বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয়ে যোগ দেন। সেখানেও তাঁর দক্ষতায় বিদ্যালয়টি ক্রীড়া ও গার্ল গাইডস কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ১৯৯০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে তিনি ‘জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার’ হিসেবে পদক গ্রহণ করেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর এই নিবেদিতপ্রাণের মৃত্যুতে কিশোরগঞ্জের ক্রীড়া ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল