হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে টাকা লেনদেনের বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, খয়েরপুর গ্রামের মাস্টারবাড়ির বাবুল মিয়া একই গ্রামের মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান প্রায় দেড় বছর আগে। তবে অভিযোগ ওঠে প্রবাসে আজিজুলকে ভালো কাজ দিতে পারেননি। তা ছাড়া আকামার জন্য টাকা নেওয়া হলেও আকামার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন আজিজুল। একপর্যায়ে মালয়েশিয়ায় থাকতে না পেরে আজিজুল ইসলাম বাংলাদেশে ফিরে আসেন।

এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তাঁর কাছে টাকা ফেরত চান এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও বিচার দেন। এতে কোনো সমাধান হয়নি।

আজ শুক্রবার বিকেলে গ্রামের পার্শ্ববর্তী কদমচাল বাজারে আজিজুলকে পান বাবুল মিয়া। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে উভয় পক্ষের গোষ্ঠীতে খবর পৌঁছালে তারা লাঠিসোঁটা নিয়ে এসে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশে টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল