হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুর সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

হস্তান্তরিত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীর কাথুলী সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে উপজেলার কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩-এসের শূন্যরেখা থেকে ১০ গজ ভারতের অভ্যন্তরে তেইরপুরে ২৪ জন বাংলাদেশি নাগরিককে নথিপত্রসহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

হস্তান্তরকৃতরা হলেন শরিফুল ইসলাম (৪৭), নিলিমা বেগম (৪১), আব্দুর রহিম (১৪), আদুরী খাতুন (৮), আশিক বিশ্বাস (১৬), রাতুল হোসেন (২১), কুলছুম খাতুন (১৮), উজ্জল হোসেন (২), মো. রেজাউল (৪০), মো. জনি আহম্মেদ (১৮), মো. রকিব হোসেন (২১), মো. জিহাদ (২০), আবুবক্কর সিদ্দিক (২৪), মো. হাসান আলী (২৬), মো. জিন্নাত আলী (৩৪), মো. জাফর চাপরাশি (৩৯), মো. রাছেল হাওলাদার (২৭), আকতার হোসেন (৩২), মো. রাজু (৩১), সিমা বেগম (৩১), শান্তা আক্তার (২৭), কাজী জসিম উদ্দিন (৪৭), লিলি খাতুন (৪৩) ও মোছা. আছিয়া আক্তার (৮)।

পতাকা বৈঠকে কাথুলী বিজিবির পক্ষ থেকে কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান ও ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইলপুল কোম্পানি সদর দপ্তরের কমান্ডার এসি আনচ কুমারের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নাগরিককে নথিপত্রসহ বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে হস্তান্তরকৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাঁরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। তাঁরা ভারতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে ভারতের পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আর বিএসএফ ২৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাঁদের সবাইকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

কাথুলী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. কামরুজ্জামান বলেন, হস্তান্তরকৃত ২৪ জন বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আজ সন্ধ্যায় গাংনীর কাথুলী বিজিবির সদস্যরা মোট ২৪ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব: কেসিসি প্রশাসক মঞ্জু

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা