হোম > সারা দেশ > খুলনা

খুবির প্রিয় মুখ আলেক চাচাকে নতুন ভ্যান দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি

রোববার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে হল রোড এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী আলেক চাচার হাতে নতুন ভ্যানটি তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের প্রিয় মুখ আলেক চাচার ভ্যান কিছুদিন আগে চুরি হয়ে যায়। তাঁর এই জীবিকার একমাত্র অবলম্বন হারানোর খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসজুড়ে চাচাকে সহায়তা করার উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

তাঁদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশেষে আলেক চাচাকে উপহার হিসেবে একটি নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে। রোববার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে হল রোড এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী চাচার হাতে নতুন ভ্যানটি তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী শওকত রহমান বলেন, ‘আলেক চাচা আমাদের ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর দোকানে বসেই কেটেছে কত আড্ডা, আলোচনা আর স্বপ্ন দেখার সময়। তাঁর দুঃসময়ে কিছু করতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা যখন বন্ধু ও বড় ভাইদের কাছে আলেক চাচার কথা বললাম, সবাই সঙ্গে সঙ্গে উৎসাহ নিয়ে এগিয়ে এলেন। আমরা চাই, আলেক চাচা ভালো থাকুন।’

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত আলেক চাচা বলেন, ‘আমি ভাবতেও পারিনি, ছেলেরা এভাবে আমার পাশে দাঁড়াবে। ওদের কাছে আমি চিরঋণী। আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি।’

উল্লেখ্য, আলেক চাচার জন্য ভ্যান কেনার অর্থ সংগ্রহ করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে। এই উদ্যোগে বিভিন্ন ব্যাচ ও ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব: কেসিসি প্রশাসক মঞ্জু

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ