হোম > সারা দেশ > যশোর

দম্পতিকে অচেতন করে দোতলায় খানাপিনা, অতঃপর স্বর্ণালংকার লুট

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

দোতলায় বসে ডিম সেদ্ধ করে খেয়ে আলামত রেখে যায় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দম্পতিকে অচেতন করে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এর আগে তারা (দুর্বৃত্তরা) দীর্ঘ সময় ওই বাড়িতে অবস্থান করে খাওয়াদাওয়া করেন বলেও অভিযোগ।

ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) ও তাঁর স্ত্রী শিউলি বেগম (৪০) বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী আব্দুস সালামের ভাইঝি (ভাইয়ের মেয়ে) ইয়াসমিন আক্তার বলেন, ‘আমার চাচা আব্দুস সালাম একটি কোম্পানির পরিবেশক। বিজয়রামপুর হাইস্কুলের পাশে তাঁর দোতলা বাড়ি। দোতলার নির্মাণকাজ চলমান। ব্যালকনি ও ঘরের পাশের গাছ বেয়ে স্বাভাবিকভাবে ঘরের ভেতরে ঢোকা যায়। বুধবার রাতে চাচা-চাচি বাড়িতে ছিলেন। তাঁরা রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোতলা দিয়ে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাঁদের অজ্ঞান করে ফেলে। এরপর দুর্বৃত্তরা দোতলায় অবস্থান নিয়ে হাঁড়ির রান্না করা ভাত ঢেলে ওই পাত্রে ফ্রিজ থেকে ডিম নিয়ে সেদ্ধ করে খেয়েছে। বাক্স থেকে বালিশ ও কম্বল বের করে দোতলায় বিশ্রাম করেছে। ওই সময় তাঁরা বিস্কুট বের করে খেয়েছে। পানের ডালা বের করে পানও খেয়েছে। তারপর বাড়ির সব তছনছ করে চাচির ও তাঁর ছেলে বউয়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংক কেটে নগদ কিছু টাকা লুট করেছে।’

ইয়াসমিন বলেন, ‘আজ সকালে আমার ছোট ভাই গিয়ে চাচা-চাচিকে ডাকাডাকি করলে তাঁরা উঠে ঘরের বেহাল দেখতে পান। শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় সকালে চাচা-চাচিকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে চাচা আব্দুস সালামকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন