হোম > সারা দেশ > যশোর

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে নিচে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।

নিহতের ভাইপো শিক্ষক মোস্তফা কামাল লাভলু বলেন, ‘সকালে বাড়ির অদূরে নিজেদের শিমুলগাছে বাঁশ বেঁধে তুলা পাড়তে ওঠেন আমার চাচা। একপর্যায়ে হাত ছুটে তিনি নিচে পড়ে যান। আমরা তাঁকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুদ্দিন বলেন, ‘গাছ থেকে পড়ে যাওয়া ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’

মনিরামপুর থানার ডিউটি অফিসার এসআই অপর্ণা বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন