হোম > সারা দেশ > যশোর

যশোরে ইলিশ ও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান

­যশোর প্রতিনিধি

যশোরে পেঁয়াজ-রসুনের আড়তে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিক

যশোরে বাজারে যৌথ অভিযান চালিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ইলিশ ও পেঁয়াজের বাজার মনিটরিং ও একটি জর্দা ফ্যাক্টরিতে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের বড়বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে পেঁয়াজের বাজার ও ইলিশ মাছের বাজারে মনিটরিং অভিযান চালায়। এ সময় পেঁয়াজ ও ইলিশ মাছ ব্যবসায়ীদের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে রসিদ ছাড়া কোনো প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সব আড়তদারকে আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটায় কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানিয়েছেন, আজ যশোরের বকচর এলাকায় মা জর্দা কেমিক্যাল ওয়ার্কসে (জর্দা ফ্যাক্টরি) তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন