হোম > সারা দেশ > যশোর

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

যশোর ও অভয়নগর প্রতিনিধি 

মো. আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেন নওয়াপাড়া বাজার সার, সিমেন্ট ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন। এদিকে আনিসুর হত্যায় চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আনিসুর আমদানিকারক ও জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক। গত বুধবার (৬ মে) ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে কোপায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অভিযোগ উঠেছে, কথা-কাটাকাটির একপর্যায়ে পীরবাড়ি এলাকার শাহ মাহমুদ হাসান (৩৮) অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে এবং চায়নিজ কুড়াল দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় আনিসুর রহমানের নিজস্ব ছয়তলা ভবনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় লোকজন আনিসুরকে দ্রুত হাসপাতালে নেয়। ঘটনার পর পালিয়েছেন শাহ মাহমুদ।

নওয়াপাড়া বাজার সার সিমেন্ট ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেলে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল হবে। আগামীকাল নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। তিনি আরও বলেন, বুধবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এদিকে আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে (১১ মে) চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। নওয়াপাড়া পীরবাড়িতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি। আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে যশোরে আদালতে পাঠানো হলে বিচারক মনিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন