হোম > সারা দেশ > যশোর

বাড়িতে নকল প্রসাধনী মজুত, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

ভেজাল পণ্য। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল পণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগে তরুণ কুমার নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৬ যশোরের একটি দলকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ওই ব্যবসায়ীর দত্তকোনা এলাকার বাড়িতে এ অভিযান চালান। এ সময় বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন নামীদামি কোম্পানির নকল পণ্য রাখা ও বিক্রির অভিযোগে তরুণ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীও নষ্ট করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, র‍্যাব-৬, যশোর টিমের কাছে গোপন অভিযোগ ছিল তরুণ কুমার নিজের বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল প্রসাধনী, মেহেদি, নারিকেলের তেল মজুত করে বাজারজাত করেন। এই অভিযোগের ভিত্তিতে র‍্যাবকে সঙ্গে নিয়ে তরুণ কুমারের দত্তকোনা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা গেছে, তরুণের বাড়িতে সংরক্ষণ করা বিভিন্ন ব্র্যান্ডের অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদনকারী কোম্পানির নাম নেই। তরুণের বাজারজাত করা এসব ভেজাল পণ্য ব্যবহার ভোক্তার ত্বকের জন্য হুমকিস্বরূপ।

সেলিমুজ্জামান বলেন, ‘অভিযানকালে দেখা গেছে, তরুণের হেফাজতে থাকা প্যারাসুট বেলী ফুল নারিকেলের তেল, বিভিন্ন পারফিউম, শাহাজাদী ও কাশ্মীরি মেহেদির মোড়কের গায়ে উৎপাদিত কোম্পানির নাম নেই। আমরা ভেজাল পণ্যগুলো নষ্ট করে দিয়ে তরুণ কুমারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।’

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন