হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ইমরান হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) বেলা ৩টার সময় উপজেলার নওয়াপাড়া বড়বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ে একটি ঘরে লাশটি পাওয়া যায়।

ইমরান উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মো. বাবু কসাইয়ের ছেলে। তিনি নওয়াপাড়া বড়বাজারে মাছ কাটার কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একটি টিন শেডের ঘর থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই যুবক মারা গেছেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে, এটা আত্মহত্যা না হত্যা।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন