হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে দুর্বৃত্তের গুলিতে শামীম শেখ (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার এশার আজানের পরপর উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ শামীম শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের বাসিন্দা মহিদুল শেখের ছেলে।

গুলিবিদ্ধ শামীম শেখের ভাই ইরান জানান, এশার আজানের কিছুক্ষণ পর কয়েক যুবক তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তাঁর মাথায় বিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ঘটনাটি ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন