হোম > সারা দেশ > যশোর

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্টহাউসে যাওয়া ওসি সাইফুল প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

ওসি সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

স্ত্রী পরিচয়ে নারীকে যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্টহাউসে ওঠা ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরাতন রেস্টহাউসের কপোতাক্ষ কক্ষে ওঠেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। সম্প্রতি এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনিসহ কিছু লোক সেখানে উপস্থিত হন। রেস্টহাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল ইসলাম বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকে টেনেহিঁচড়ে আবার ঘরের ভেতর নিয়ে যান তাঁরা। ওই সময় বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন