হোম > সারা দেশ > যশোর

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শার্শা সীমান্তে গ্রেপ্তার ৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মণ্ডলের ছেলে পাঞ্চু মণ্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৪)। আজ ভোরে শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার টাকা, আট হাজার রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন