হোম > সারা দেশ > যশোর

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

গ্রেপ্তার শ্বশুর মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।

ভুক্তভোগী নারীর শার্শা থানায় করা এজাহারের বরাতে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে শ্বশুর মিজানুর রহমান তাঁকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন