হোম > সারা দেশ > যশোর

যশোরে হজযাত্রীদের করোনার বুস্টার ডোজ শুরু মঙ্গলবার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে হজযাত্রীদের করোনা টিকার বুস্টার ডোজ দিতে জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী সোমবার সিভিল সার্জন অফিসে করোনা টিকা পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকেই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।

যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি বছর যশোরের ৭৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন। সৌদি সরকার হজযাত্রীদের জন্য কিছু শর্তারোপ করেছে। এর মধ্যে অন্যতম বুস্টার ডোজ গ্রহণ। এ পরিস্থিতিতে হজযাত্রীদের জন্য গত ২৯ এপ্রিল বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই শর্ত পূরণে তৎপর হন হজযাত্রীরা। 

এর পরিপ্রেক্ষিতে যশোরের ৭৯৪ জন রয়েছেন বুস্টার ডোজ গ্রহণের অপেক্ষায়। আগামী মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তাঁদের বুস্টার ডোজ প্রদানে জোর প্রস্তুতি গ্রহণ করেছে যশোর সিভিল সার্জন অফিস। 

যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, সোমবার বুস্টার ডোজ টিকা সিভিল সার্জন অফিসে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে হজযাত্রীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। 

মনিরামপুরে বনফুলসহ তিন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা

যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ