হোম > সারা দেশ > যশোর

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

বেনাপোল (যশোর), প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

যশোর সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬৫ জন চোরাকারবারিকে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা সিদ্দিকী এসব তথ্য জানান।

জব্দ পণ্যের মধ্যে ২৩ কেজি সোনা, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, দুটি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪০ হাজার মার্কিন ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল, ২ হাজার ৬৭৪ বোতল মাদক, হেরোইন ৫০০ গ্রাম, ইয়াবা ৪ হাজার ২৭ পিস, ফেনসিডিল ১ হাজার ২৬০ বোতল, গাজা ৩৫৯ কেজি ও ৬৬ হাজার ১৪৭ পিস ওষুধপত্র রয়েছে।

সংবাদ সম্মেলনে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী দুটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন