হোম > সারা দেশ > যশোর

যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক

­যশোর প্রতিনিধি

মো. আব্দুস সালামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত সচিব পরিচয়ে যশোর সার্কিট হাউসে থাকা মো. আব্দুস সালাম (৬৭) নামের এক প্রতারককে আটক করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে তাঁকে আটক করে যশোর কোতোয়ালি থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জানা গেছে, আব্দুস সালাম গত তিন মাসে তিনবার সার্কিট হাউসে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউসে এসে তিনি সরকারি সব সুযোগ-সুবিধা গ্রহণ করতেন। তিনি এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। আব্দুস সালামের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন তাঁরা। পরে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, প্রতারক আব্দুস সালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁকে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হবে।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন