হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন বেতালপাড়া গ্রামের শামছুদ্দিন মণ্ডলের ছেলে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মণ্ডল (৫৫), জামায়াতের কর্মী ও একই গ্রামের লাল চাঁদ বিশ্বাসের ছেলে ছুরমান বিশ্বাস (৫৭) ও ছুরমানের ছেলে মোমিন হোসেন (২৫)। সংঘর্ষের জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ‘ঘটনার পর বাবুলের লোকজন ধাওয়া করে মোমিন ও তাঁর বাবা ছুরমানকে খালিয়াকে এলাকা থেকে ধরে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ তাঁদের ছেড়ে দেয়।’

জহুরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের বলেন, ‘বন্ধুপ্রতিম সংগঠন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জামায়াত সম্পর্কে পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি-জামায়াত উভয়পক্ষের লোকই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুনরায় সংঘাত এড়াতে পুলিশ সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন